ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ads

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন, রেডিও, অনলাইন গণমাধ্যমগুলোতে সম্প্রচার করা হবে।অন্যান্য বছর বিজয় দিবসে সরকারপ্রধান প্যারেড ও কুচকাওয়াজে অংশগ্রহণ করলেও এবার করোনা মহামারির কারণে তা করতে না পারায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। গত ২৪ মে ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় লাভের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্র স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

ads
ads
ads

Our Facebook Page